ব্রেকিং নিউজঃ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু

গুরুতর অসুস্থ দেশের জনপ্রিয় গুণী অভিনেতা সাদেক বাচ্চু। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তার করোনা পরীক্ষা করা হবে। করোনা পরীক্ষার পরেই শুরু হবে তার মূল চিকিৎসা। গত রবিবার রাতে অসুস্থ হয়ে গেলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

জায়েদ খান জানান, ‘রোববার রাতে প্রবীণ এ অভিনেতাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।’ গেল ৬ সেপ্টেম্বর রাতে জ্বরে আক্রান্ত হন বরেণ্য এ অভিনেতা। তার মেয়ে মেহজাবীন এই বিষয়ে বলেন, ‘আব্বুর জ্বর কমছেই না। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রোববার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ মুহূর্তে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। অবস্থা এখনো আগের মতোই রয়েছে।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31