ব্রেকিং নিউজঃ

ছিনতাইকারীর কবলে পড়ে এক নারীর মৃত্যু

রাজধানীর দক্ষিণ মুগদা এলাকায় ব্যাগ ধরে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত নারীর নাম তারিনা বেগম লিপা (৩৮)। তিনি সিলেট জেলার গোলাম কিবরিয়ার স্ত্রী। তার দুই সন্তান রয়েছে, ছেলে শাহরিয়ার বিনতে কিবরিয়া ও মেয়ে শামিমা বিনতে কিবরিয়া (৭)।

জানা যায়, শনিবার রাজধানীর দক্ষিণ মুগদা ইউনিক বাস কাউন্টারের সামনের রাস্তা দিয়ে রিকশা করে যাচ্ছিলেন মা-ছেলে। এ সময় প্রাইভেটকারে থাকা কয়েকজন ছিনতাইকারী ওই নারীর হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। কিন্তু ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে নিচে পড়ে যান তিনি।

পরে পুলিশের সহযোগিতায় ওই নারীর স্বামী-সন্তানরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা সকাল ৬টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

লিপার স্বামী কিবরিয়া বলেন, শনিবার সকালে আত্মীয়ের বাসা রাজারবাগ বাটপাড়া থেকে দুটি রিকশা করে কমলাপুর যাচ্ছিলেন তারা। এক রিকশায় ছিলেন বাবা-মেয়ে।

আরেক রিকশায় ছিলেন মা-ছেলে। এ সময় রাস্তায় প্রাইভেটকারে থাকা ছিনতাইকারীরা স্ত্রীর হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। ব্যাগে একটি মোবাইল ও প্রায় দুই হাজার টাকা ছাড়া তেমন কিছু ছিল না।

বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আলী আহমেদ বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930