ব্রেকিং নিউজঃ

পাকিস্তানে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ২০, আহত ৬০

পাকিস্তানের সিন্ধু প্রদেশে বাস ও ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহত যাত্রীদের তালুকা হাসপাতাল ও সুক্কুর সিভিল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ এ প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, গতকাল শুক্রবার রাতে পাকিস্তানের সিন্ধু প্রদেশে রোহরি রেলওয়ে স্টেশনের কাছে বাস-ট্রেন সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে।

ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ‘দ্য ৪৫ আপ পাকিস্তান এক্সপ্রেস’ ট্রেনটি করাচি থেকে রাওলাপিন্ডির দিকে যাচ্ছিল। আর বাসটি পাঞ্জাব যাচ্ছিল। ট্রেনটি একটি রেল ক্রসিং অতিক্রমের সময় বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনার সময় রেল ক্রসিংয়ে কোনো মানুষ ছিল না।

দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ কর্মকর্তা জামিল আহমেদ জানান, প্রায় ১৫০-২০০ ফুট পর্যন্ত বাসটিকে টেনে নিয়ে যায় ট্রেন। বাসটি ভেঙে তিন টুকরা হয়ে যায়। এ সময় আহতদের চিৎকারে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়।

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের রেলওয়েমন্ত্রী শেখ রাশেদ এবং সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ।

প্রসঙ্গত, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গত বছরের ৩১ অক্টোবর একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লাগে। এতে ৭৩ যাত্রী নিহত হয়। এর আগে একই বছরের ১১ জুলাই পাকিস্তানের সাদিকাবাদে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২০ জন নিহত ও ৮৪ জন আহত হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031