লুটপাটকরীদেরকে নীরবে বৈধতা দেওয়া হচ্ছে
সাম্প্রতিক মসজিদে এসি বিস্ফোরণ নাকি গ্যাস লিকেজ হয়ে অঘটন ঘটল মসজিদের ভেতর। এ নিয়ে দ্বন্দ্ব থাকলেও, এখন বিষয়টি পরিষ্কার, মূলত ঘটনাটি ঘটেছে তিতাস গ্যাস লাইনের লিকেজ হওয়ার কারণে।
এ নিয়ে মন্তব্য করেছেন বিএনপির মহিলা দলের নেত্রী আফরোজা আব্বাস ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি লিখেছেন।
“মসজিদ টা বৈধ না অবৈধ জায়গায় সেটা নিয়ে সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তিদেরও গণমাধ্যমে মতামত দিতে দেখা গেছে। তবে তিতাসের গাফিলতি আর ঘুষ চাওয়ার ব্যাপারটা সুনিপুণভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে।
মূলত এভাবেই লুটপাটকরীদেরকে নীরবে বৈধতা দেওয়া হচ্ছে।
লুটপাটের এই ধারা এভাবে চলতে থাকলে দেশের সামনে শুধু নিকষ কালো অন্ধকার ছাড়া আর কিছু নেই।”উপরের লেখা টি আফরোজা আব্বাস পেইজ থেকে সংগ্রহকৃত।
