ব্রেকিং নিউজঃ

আবারো রাখাইনে গু’লি করে হ’ত্যা আর গ্রাম আ’গুন দিয়ে জ্বা’লিয়ে দিচ্ছে মিয়ানমার সেনারা

রাখাইনে কিউকতাও এলাকার একটি গ্রাম গত বৃহস্পতিবার রাতে আ’গুনে পু’ড়িয়ে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। সেই সঙ্গে স্থানীয় দুজনকে গু’লি করে হ’ত্যা করা হয়েছে। ভুক্তভোগীদের স্বজনদের বরাতে এ তথ্য জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাওয়াদ্দি।

মিয়ানমার সেনাদের হা’মলায় ভু’ক্তভোগী কো মং নিন্ত উইনের বাবা ইউ নিও মাং হ্লা বলেন, আমার ছেলে মোটরসাইকেলে চড়ে কাজ থেকে ফিরছিল। বিকেল ৫টার দিকে কিউকতাওয়ে সেনা সদস্যদের মু’খোমু’খি হয় সে। তারা তাকে পথ দেখাতে বলে।

গ্রামের কাছে একটি বি’স্ফো’রণ হলে হা’মলা চা’লায় সেনারা। এর পরপরই সেনাবাহিনীর ট্রাকগুলো পুরো গ্রাম ঘিরে ফেলে এবং গ্রামবাসীকে ঘরবাড়ি ছে’ড়ে যেতে বলা হয়। এরপর সেনারা স্থানীয়দের ঘরের মা’লামাল লু’ট করে এবং বাড়িগুলোতে আ’গুন জ্বা’লিয়ে দেয়।

গ্রামের প্রায় ৪০০ ঘরের মধ্যে ২০০টিরও বেশি আ’গুনে পু’ড়ে গেছে বলে জানিয়েছেন ইউ নিও মাং হ্লা। তিনি বলেন, আমার মনে হয় ২০০টির বেশি ঘর জ্বা’লিয়ে দেয়া হয়েছে। আমরা এর তালিকাও করতে পারব না।

অনেকেই গ্রাম ছেড়ে পা’লিয়েছেন। কিছু ঘর পোড়েনি, কারণ গ্রামের লোকজন ফিরে এসে আ’গুন নি’ভিয়ে ফেলেছিলেন। সেনারা বলেছিল, কেউ আ’গুন নে’ভানোর চেষ্টা করলে তাকে গু’লি করা হবে।

এদিন মিয়ানমার সেনাদের বর্ব’রতার শি’কার আরেক ভুক্তভোগীর নাম কো খিন মং থিন। ৩২ বছর বয়সী এ যুবক ঘরে পা’লিয়ে থাকার সময় সেনাদের হাতে ধ’রা পড়েন।

তবে বরাবরের মতো এবারও ইচ্ছাকৃত হা’মলা ও অ’গ্নিসং’যোগের অভি’যোগ অস্বী’কার করেছে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন এক সংবাদ সম্মেলনে দা’বি করেছেন, রাস্তার পাশে পুঁ’তে রাখা বো’মার মাধ্যমে সেনাদের ওপর আরাকান আর্মির সদস্যরা হা’মলা চা’লিয়েছিল। এতে দুই পুলিশ সদস্য আহ’ত হয়েছেন।

শুক্রবার সকালে ঘ’টনা’স্থল থেকে স্থানীয় দুজনের ম’রদে’হ এবং একটি ব’ন্দুক উ’দ্ধার করা হয়েছে। নিহ’তদের শরীরে গু’লিবি’দ্ধ হওয়া ক্ষ’তচি’হ্ন রয়েছে। ময়নাতদ’ন্তের জন্য ম’রদে’হ দুটি কিউকতাওয়ে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930