ব্রেকিং নিউজঃ

১০১ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

অবৈধ অনুপ্রবেশের দায়ে ১০১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ওমনি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়। বিমানবন্দর সূত্র জানিয়েছে, শনিবার দুপুর ১২টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বিমানে করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে অধিকাংশই তরুণ।

সূত্র জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টার পর একে একে প্লাস্টিকের বস্তার ভেতরে জিনিসপত্র নিয়ে বের হন যুক্তরাষ্ট্র ফেরত বাংলাদেশিরা। প্রতিটি বস্তার গায়ে কর্মীর নাম ও ট্রাভেল পাস নম্বর লেখা ছিল। সংশ্লিষ্টরা জানান, ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা জনপ্রতি ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশ হয়ে পৌঁছান আমেরিকাতে। কিন্তু সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির হাতে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে ডিপোর্টেশন ক্যাম্পে থাকার পর শনিবার একটি বিশেষ প্লেনে তাদের ফেরত পাঠানো হয়

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930