ব্রেকিং নিউজঃ

আওয়ামী লীগ নেতা আনকার আহমদ আর বেঁচে নেই

মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ আনকার আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

ঢাকার বারডেম হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল ৭টায় আনকার আহমদ মৃত্যুবরণ করেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রামে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা হজরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আনকার আহমদ বিভিন্ন মেয়াদে মৌলভীবাজার জেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ৮০-এর দশকে জেলা ছাত্রলীগের তুখোড় ছাত্রনেতা, আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি, মৌলভীবাজার জেলার একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা, সালিশ বিচারক, দানশীল ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেক ছিলেন। পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত এক হাজার ৫০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হোম কোয়ারেন্টিনে আছেন তিন হাজার ২৫৩ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন নয়জন। সুস্থ হয়েছেন ৯৭৪ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০ জন মৃত্যুবরণ করেন এবং করোনার উপসর্গ নিয়ে ৬০ জনের মৃত্যু হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31