ব্রেকিং নিউজঃ

বার্মিংহামে কয়েক দফা ছুরি হামলা: আহত বেশ কয়েকজন

ব্রিটেনের বার্মিংহাম শহরে ছুরিকাঘাতে বেশ কয়েকজন আহত হয়েছে। একে বড় দুর্ঘটনার বলে আখ্যা দিয়েছে স্থানীয় পুলিশ।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় ছুরিকাঘাতের একটি ঘটনা ঘটেছে বলে তাদের জানানো হয়। তারপরে আরো কয়েকদফা ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলেও উল্লেখ করা হয়। পুলিশ জানিয়েছে, অনেকে আহত হয়েছে। তবে কতোজন বা তাদের বর্তমান পরিস্থিতি কতোটা গুরুতর তা জানানো হয়নি।

ওয়েস্ট মিডল্যান্ডসের মেয়র অ্যান্ডি স্রিট জানান, হারস্ট স্ট্রিট এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। হামলার ধরন বা কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।  স্থানীয় সময় সকাল ১১টায় পুলিশ এ বিষয়ে সংবাদ সম্মেলন করতে পারে বলেও জানান মেয়র অ্যান্ডি স্ট্রিট।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930