ব্রেকিং নিউজঃ

৩টি মার্কিন বোমারু বিমানকে ধাওয়া দিল ৮টি রুশ যুদ্ধবিমান

পারমাণবিক অস্ত্রবহন যোগ্য তিনটি অত্যাধুনিক মার্কিন বোমারু বিমানকে প্রতিহত করেছে রাশিয়ার ৮টি যুদ্ধবিমান।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (০৪ সেপ্টেম্বর) কৃষ্ণ সাগর এবং ইউক্রেনের সীমান্তের দিকে আসা তিনটি আমেরিকান বি-৫২ বোমারু বিমানের বহরের উপস্থিতি তাদের রাডারে ধরা পড়ে।

বিমানগুলোকে সেখান থেকে সরিয়ে দিয়ে আটটি রুশ সু-২৭ এবং সু-৩০ মডেলের সামরিক বিমান পাঠানো হয়।
মস্কোর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মার্কিন বোমারু বিমানের সামনে দিয়ে উড়তে দেখা যায় রুশ জঙ্গি বিমানগুলোকে।
এক পর্যায়ে মাঝ আকাশ থেকে পারমাণবিক বহনযোগ্য মার্কিন বোমারু বিমানগুলো সরে যেতে বাধ্য হয়।

নিজেদের শক্তি জানান দিতে এই মার্কিন বিমানগুলো রাশিয়ার সীমান্তের কাছে পাঠানো হয়েছিল বলে ধারণা করছে মস্কো।

ইউএস ইউরোপীয় কমান্ড শুক্রবারের মিশনের বিষয়টি স্বীকার করে জানিয়েছে যে, তিনটি বোমারু বিমান ইউক্রেনীয় যুদ্ধবিমানের সাথে অংশ নেয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমেরিকার মিত্র ইউক্রেনের বিমানকে প্রশিক্ষণ দেয়া হয়।
 সম্প্রতি বেশ কয়েকবার মার্কিন এবং রুশ যুদ্ধ বিমানকে ধাওয়া দেয়ার ঘটনা ঘটে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031