ব্রেকিং নিউজঃ

জাতীয় সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী আর নেই

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরী (৮৫) মারা গেছেন।

আজ শনিবার সকালে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।

আবু ওসমান চৌধুরীর ব্যক্তিগত সহকারী আবুল বাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩০ আগস্ট আবু ওসমান চৌধুরীকে সিএমএইচ-এ ভর্তি করা হয়।

আবু ওসমান চৌধুরী মুক্তিযুদ্ধকালে ৮ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্বপালন করেছেন এবং এসসিএফ’র সহসভাপতি ছিলেন।

‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র অন্যতম সদস্য ছিলেন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930