ব্রেকিং নিউজঃ

মসজিদে বিস্ফোরণ: দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসাসেবার নির্দেশ প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। দগ্ধদের ব্যাপারে খোঁজ-খবর নিয়েছেন এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।”

তিনি আরো বলেন, দগ্ধদের মধ্যে মসজিদের মুয়াজ্জিন ও শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে এই হাসপাতালে দগ্ধ আরও ২৬ জন চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930