ব্রেকিং নিউজঃ

সীমান্ত থেকে ৫ ভারতীয়কে ধরে নিয়ে গেছে চীন

সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা নতুন করে আবারো বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনা শুরু করেছেন দেশ দুটির প্রতিরক্ষামন্ত্রী। এমতাবস্থায় সীমান্ত থেকে পাঁচজন ভারতীয়কে ধরে নিয়ে গেছে চীনের সেনাবাহিনী।

ভারতের অরুনাচলের চীন সীমান্তের ৭ নম্বর সেরা সেক্টরের এই ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে পুরো  বিষয়টি সামনে এসেছে। চীনের হাতে আটক হওয়া এক যুবকের ভাই প্রকাশ রিঙলিঙ ফেসবুকে ওই পোস্ট দেন। এমন খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিনি।

জানা গেছে, এই এলাকা থেকে তনু বকর, প্রশাত রিঙলিং, নগারু দেরি, দংতু এবিয়া, টচ সিংকাম নামের পাঁচ যুবকের খোঁজ মিলছে না।

প্রকাশ রিঙলিঙ ওই পোস্টে লিখিছেন, ‘নাচো এলাকা থেকে আমার ভাইসহ মোট পাঁচজনকে চীনা সেনা অপহরণ করে নিয়ে গিয়েছে। আমি স্থানীয় প্রশাসন ও ভারত সরকারকে অনুরোধ করছি, দ্রুত ব্যবস্থা নিন। ওদের ফিরিয়ে নিয়ে আসুন।’

এ বিষয়ে ওই এলাকা এসপি তরু গুসার জানান, ‘আমাদের কাছে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। সামাজিক মাধ্যম থেকে পুরো বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখছি।’ সেনার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ ঘটনায় ৫ সেপ্টেম্বর, শনিবার মন্তব্য করেছেন কংগ্রেস বিধায়ক নিনং এরিং। তিনি বলেন, ‘রাশিয়ায় ভারত-চীন বৈঠকে মাঝেই পাঁচ ভারতীয় যুবকেক তুলে নিয়ে গেল চীনা বাহিনী। ভুল বার্তা দিলো চীন।’

প্রসঙ্গত, গত এপ্রিল মাসেও ঔষধি গাছ খুঁজতে গিয়ে চীনের সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে এক ভারতীয় যুবক। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে ভারতীয় সেনার চেষ্টায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। এবার লাদাখ সীমান্তে উত্তেজনার মাঝেই ভারতীয় নাগরিককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930