মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশের নিন্দা জানাবেন না ফ্রান্স প্রেসিডেন্ট
ফ্রান্সের রম্য ম্যাগাজিন শার্লি এবদু মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র পুনঃপ্রকাশ করলেও বস্তুত বিষয়টির পক্ষেই অবস্থান নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
মহানবীর ব্যঙ্গচিত্র আঁকলে তিনি কখনোই নিষেধাজ্ঞা আরোপ করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি।
এ ঘটনায় প্যারিসে পত্রিকাটির অফিসে এক হামলায় ১২ জন কর্মী নিহত হন। ঘটনায় অভিযুক্তদের বিচার শুরুর আগে আবার ব্যঙ্গচিত্র প্রকাশ করল পত্রিকাটি।
বিতর্কিত ব্যঙ্গচিত্র পুনঃপ্রকাশ হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে বৈরুত সফররত ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, সাংবাদিকের সিদ্ধান্ত এবং নিউজরুমের পছন্দ নিয়ে কখনোই প্রেসিডেন্টের মন্তব্য করা উচিত নয়।
এর কারণ, আমাদের দেশ সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।
২০১৫ সালে মহানবী হজরত মুহম্মদকে (সা:) নিয়ে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশ করে শার্লি এবদু।
খবর হিন্দুস্তান টাইমসের।
