ব্রেকিং নিউজঃ

রাবিতে বিভাগের নাম পরিবর্তনের দাবিতে অনশনকারী অর্ধশত অসুস্থ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম পরিবর্তন করে ‘ফলিত পরিসংখ্যান’ করার দাবিতে আমরণ অনশনের দুদিন ছাড়িয়েছে। অনশনে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এদের মধ্যে একজন গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামী সোমবার (২ মার্চ) এ বিষয়ে জরুরি সভার সিদ্ধান্ত হওয়ার পরও অনশন অব্যাহত রেখেছে তারা।

শিক্ষার্থীদের দাবি, বিভাগের নাম পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

এদিকে, টানা দু’দিনেরও বেশি সময় ধরে অনশনের ফলে অন্তত ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে সকাল ১০টা থেকে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অনশন চলছিল। অনশনস্থলে অন্তত দশজন শিক্ষার্থীকে স্যালাইন দেওয়া অবস্থায় দেখা গেছে।

মাস্টার্সের শিক্ষার্থী এসএম সোহাগ হোসাইন জানান, তাদের পপুলেশন সায়েন্স সম্পর্কিত ৩৪ ক্রেডিট এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সম্পর্কিত ১৬ ক্রেডিট পড়ান হয়। এরই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান সিলেবাসের ১০১ ক্রেডিট পড়ান হয়। যা পিএসসি’র পরিসংখ্যান কিংবা ফলিত পরিসংখ্যানের সঙ্গে ৯৫ শতাংশ সামঞ্জস্যপূর্ণ। তাই বিভাগের নাম পরিবর্তন চান তারা।

শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া শিক্ষার্থীদের দেখতে গিয়ে তাদের অনশন ভাঙার জন্য অনুরোধ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বিষয়ে আগামী সোমবার বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। তোমাদের উচিত উপাচার্যের প্রতি সম্মান জানিয়ে রুমে ফিরে যাওয়া। কেননা যিনি সমস্যা সমাধান করার সর্বোচ্চ ক্ষমতা রাখেন তিনিই তোমাদের সঙ্গে আলোচনা করবেন। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন ভাঙ্গবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত , বাংলাদেশ কর্মকমিশনে বিষয়কোড অন্তর্ভুক্ত করার দাবিতে শিক্ষার্থীরা গত ১৯ জানুয়ারি থেকে আন্দোলন করে আসছিলেন। এতে কোনো সুরাহা না হওয়ায় বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান করার দাবিতে তারা অনশন শুরু করেছেন। মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন বিভাগের শিক্ষার্থীরা। তবে এখন বিভাগের নাম পরিবর্তনের দাবি জানাচ্ছেন তারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031