ব্রেকিং নিউজঃ

তালেবানের আরেকটি জয়; অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন সব বন্দিরা

ফ্রান্স ও অস্ট্রেলিয়ার আপত্তি আছে এমন কয়েকজন ছাড়া বুধবার (২ সেপ্টেম্বর)

রাতের মধ্যেই বাকি সব তালেবান বন্দিকে মুক্তিদানের কথা জানিয়েছে আমেরিকার মদদপুষ্ট আফগান সরকারের একটি সূত্র।

আর সব ঠিক থাকলে বুধবার রাতে অথবা বৃহস্পতিবার আন্ত:আফগান আলোচক দল কাতারের দোহার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা।

মার্কিন মদদপুষ্ট আফগান হাই কাউন্সিল ফর ন্যাশনাল  রিকনসিলিয়েশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আব্দুল্লাহর মুখপাত্র ফারিদুন খাওয়াজুন এ কথা জানান।আর সব ঠিক থাকলে বুধবার রাতে অথবা বৃহস্পতিবার আন্ত:আফগান আলোচক দল কাতারের দোহার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা।

মার্কিন মদদপুষ্ট আফগান হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আব্দুল্লাহর  মুখপাত্র ফারিদুন খাওয়াজুন এ কথা জানান। জানা গেছে, তালেবান ও আমেরিকার মদদপুষ্ট আশরাফ ঘানি সরকারের মধ্যকার শান্তি-সমঝোতার অংশ হিসেবে গুরুতর অপরাধে জড়িত ৪০০ তালেবান যোদ্ধাকে মুক্তির ব্যাপারে অনুমোদন দেয় লয়া জিরগা।

তারপর দীর্ঘদিন বাড়াবাড়ি করার পর ওই ফরমানে আশরাফ ঘানি অনুমতি দেয়। তার অনুমতি মেলার পর তালেবানদের মুক্তি দিতে শুরু করে কাবুল সরকার।

এই মুক্তির মাধ্যমে দীর্ঘ ১৯ বছরের আমেরিকার মদদপুষ্ট আফগান সরকার ও তালেবানদের মধ্যকার শান্তি আলোচনার পথ প্রশস্ত হচ্ছে।

২০০১ সালে মার্কিন আগ্রাসনের মাধ্যমে ক্ষমতাসীন তালেবানকে আফগানিস্তানের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়।

এরপর তালেবানরা মার্কিন জোট বাহিনীর সাথে দীর্ঘ ১৯ বছর যুদ্ধ ও শক্তি সঞ্চয় করে বিভিন্ন অঞ্চলের পুনরায় নিয়ন্ত্রণ গ্রহণ করে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31