ব্রেকিং নিউজঃ

ক্যাপেলের মৃত্যুতে বিসিবির গভীর শোক

দীর্ঘদিন অসুস্থ থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক কোচ ও ইংলিশ অলরাউন্ডার ডেভিড ক্যাপেল। গতকাল বুধবার নিজ বাড়িতে মৃত্যুবরন করেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০১৮ সালে ব্রেন টিউমার ধরে পড়ে ক্যাপেলের। শেষ পর্যন্ত এই অসুখেই পৃথিবী ছাড়তে হলো কাউন্টি ক্লাব নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে খেলা ক্রিকেটারকে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৭ বছর।

২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশ নারী দলের কোচ হিসেবে নিয়োগ পান ক্যাপেল। কাজ করেন ২০১৮ সাল পর্যন্ত। তাঁর মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন বিসিবি।

১৯৮৭ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে অভিষেক হয়  ক্যাপেলের। তবে আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা হয়নি তাঁর। টেস্টে ১৫ ম্যাচে করেছেন ৩৭৪ রান। উইকেট নিয়েছেন ২১টি। ২৩ ওয়ানডেতে রান করেন ৩২৭, উইকেট নেন ১৭টি। তবে ঘরোয়া ক্রিকেটে দারুণ ছিলেন এই ইংলিশ অলরাউন্ডার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930