ব্রেকিং নিউজঃ

প্রণব মুখার্জির মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করলেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা,বাংলাদেশ গ্লোবাল; ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। ঢাকাস্থ ভারতের হাইকমিশনে রাখা শোক বইয়ে আজ স্বাক্ষর করেন তিনি ।

এসময় পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘ভারত রত্ন’ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধুকে হারালো।

তিনি আমাদের গর্ব এবং বাঙালি জাতি তাঁর কাছে ঋণী। ড. মোমেন বলেন, আমার সৌভাগ্য হয়েছিল ১৯৭৩ সাল তাঁর সাথে পরিচিত হওয়ার ।

আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সব সময় তিনি বাঙালির মঙ্গল ও কল্যাণে নিবেদিত ছিলেন।

বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ড. মোমেন। পররাষ্ট্রমন্ত্রী মরহুমের স্বর্গ সুখ কামনা করেন।

এছাড়া তিনি প্রণব মুখার্জির শোকসন্তপ্ত পরিবার ও ভারতের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বইয়ে স্বাক্ষরকালে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930