এবার পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনা কর্মকর্তা নিহত
ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) পাকিস্তানের সেনা সদস্যদের হাতে নিহত হয়েছেন।
ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বুধবার (২ আগস্ট) জম্মু-কাশ্মীর সীমান্তের রাজৌরি এলাকায় সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় এ ঘটনা ঘটে।
চীনা বাহিনীর হামলায় এক সেনা নিহতের ঘটনা সামনে আসার মধ্যেই এ ঘটনা ঘটল।
টাইমস অব ইন্ডিয়া জানায়, পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি ভঙ্গ করে কেরি সেক্টরে গুলি চালায়।
এতে ওই জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) গুলিতে গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।
এ ঘটনায় পাকিস্তানকেও জবাব দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তারা আরও জানায়, চার দিনের মাথায় এটি দ্বিতীয় ঘটনা।
এর আগে ৩০ আগস্ট রাজৌরি জেলার নওশেরা এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক জেসিও নিহত হয়েছেন।
