ব্রেকিং নিউজঃ

ভারত-বাংলাদেশের প্রযোজনায় মুক্তিযুদ্ধের ওপর ডকুমেন্টারি: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত ও বাংলাদেশের প্রযোজনায় মুক্তিযুদ্ধের ওপর একটি ডকুমেন্টারি ফিল্মের কাজও শুরু করা হবে। আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস সাক্ষাৎ করতে আসলে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অকৃত্রিম, যেটির সাথে কারো কোন সম্পর্কের তুলনা হয় না। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎকার ছিল এটি। তিনি পদোন্নতি পেয়েই কিন্তু দিল্লীতে ফেরত যাচ্ছেন। তিনি সচিব মর্যাদায় পদোন্নতি পেয়েছেন। তার পদোন্নতিতে আমি তাকে অভিনন্দন জানাই।

মন্ত্রী বলেন, তার অবস্থান কালে আমাদের মন্ত্রণালয়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। বিশেষ করে যেমন ভারতে বহুবছরের আলাপ আলোচনার পর ভারতে ফ্রিতে আমাদের বিটিভি দেখা যাচ্ছে। একই সাথে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান মালা সেখানে সম্প্রচার হচ্ছে।

ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর একটি বায়োপিক নির্মিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যেটির কাজ শুরু হচ্ছে। কোভিডের কারণে এটি আপাতত বন্ধ আছে৷ তবে খুব শিঘ্রই কাজ শুরু হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930