ব্রেকিং নিউজঃ

নির্বিচারে হামলা বন্ধ করুন: রাশিয়া ও সিরিয়াকে ন্যাটো

সিরিয়ার সিরিয়ার উওর-পশ্চিমাঞ্চণীয় ইদলির প্রদেশে বিমাল হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা সামরিক জোট ন্যাটো। রাশিয়া ও সিরিয়াকে নির্বিচারে বিমান হামলা বন্ধ করার আহবান জানিয়ে টুইটারে বার্তা দিয়েছে ন্যাটো সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ।

ন্যাটো সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ তার টুইট বার্তায় বলেছেন, আপনারা (রাশিয়া ও সিরিয়া) অমানবিক কর্মকাণ্ড বন্ধ করুন। জাতিসংঘের দেখানো পথে শান্তিপূর্ণ উপায়ে নিজেদের রাজনৈতিক সমস্যা সমাধানের চেষ্টা করুন। আপনারা (রাশিয়া ও সিরিয়া) নির্বিচারে বিমান হামলা বন্ধ করুন।

এসময় রাশিয়া ও সিরিয়াকে পুরোপুরিভাবে আন্তর্জাতিক আইন মেনে নিয়ে সম্মান জানানোর আহবান জানিয়েছেন ন্যাটো সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ। তিনি বলেন, মানবাধিকারের দিক বিবেচনায় এ বিপজ্জনক পরিস্থিতি কমিয়ে আনা প্রয়োজন।

প্রসঙ্গত, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিমান হামলায় কমপক্ষে ৩৩ তুর্কি সেনা নিহত হয়েছেন। গত মাসে ইদলিবে সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় তুরস্কের অন্তত ১৩ সেনা নিহত হন। তুরস্কের সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় সিরিয়া সরকারের মূল মিত্র রাশিয়া এবং তুরস্কের মধ্যে চরম উত্তেজনা চলছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930