ব্রেকিং নিউজঃ

সরকারের বিরুদ্ধে এবার লড়াই হবে বাঁচা-মরার : মিজা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রে ফেরার জন্য ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আন্দোলনে নামতে হবে।

আমরা এখন যে সংগ্রাম করছি, যে লড়াই করছি —সেটা আমাদের বাঁচা-মরার লড়াই, এটা আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের লড়াই।

আমরা জানি যে, এই সংগ্রাম খুব কঠিন। সেই লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে।

সেজন্য আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইস্পাত কঠিন ঐক্য। একদিকে আমাদের বিএনপির ঐক্য, সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর ঐক্য এবং অন্যদিকে একটা জাতীয় ঐক্য।

বিকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি মহাসচিব একথা বলেন।

জাতীয়তাবাদী দলের চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ভার্চুয়াল আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে ড্যাবের ওপর প্রামাণ্য চিত্র উপস্থাপন করা হয়। ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম ও সিনিয়র সহসভাপতি আবদুস সেলিমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হকসহ বিভিন্ন জেলার চিকিৎসকরা যুক্ত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930