ব্রেকিং নিউজঃ

পরীক্ষা বন্ধ করব না, পারলে হাসপাতালে অভিযান চালাক: জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের নিষেধাজ্ঞা থাকলেও গণস্বাস্থ্য কেন্দ্র আরটিপিসিআর পরীক্ষা, ব্লাড ট্রান্সফিউশন ও প্ল্যাজমা সেন্টার চালু রাখবে। তিনি বলেন, ‘আমরা পরীক্ষা বন্ধ করবো না। স্বাস্থ্য অধিদপ্তর পারলে হাসপাতালে অভিযান চালাক। দেশের জনগণ দেখুক তারা গণস্বাস্থ্যের সঙ্গে কেমন আচরণ করছে।’মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে তিনি এ সব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমরা ১২ আগস্ট প্লাজমা সেন্টার উদ্বোধন করার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়েছিলাম; তারা তখন কিছু বলেনি।’ ‘এখন হঠাৎ করে আরটিপিসিআর পরীক্ষা ও প্লাজমা সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তাদের এ নির্দেশ পালন করা সম্ভব নয়। কারণ করোনা টেস্ট ও প্লাজমা সেন্টার করার মতো পর্যাপ্ত জনবল আমাদের আছে’।

এর আগে সোমবার (৩১ আগস্ট) গণস্বাস্থ্য কেন্দ্রকে করোনার আরটিপিসিআর পরীক্ষা, ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার বন্ধ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। অনুমোদন নেই জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ফোন করে এসব বন্ধ করতে বলেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031