ব্রেকিং নিউজঃ

পাপিয়ার অপরাধের সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আশুলিয়া যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার সঙ্গে যারা ছিলেন, তাদের বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, যারা পাপিয়ার সঙ্গে অপরাধ করেছেন কিংবা পাপিয়ার অপরাধের সঙ্গে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদরাসার একটি ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সরকারের সময় অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধী যে দলেরই হোক, তাদের আইনের আওতায় আনা হবে। ‘এখনো দুর্নীতি ও ক্যাসিনোবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধীদের কোনো রকম ছাড় দেয়া হবে না’, বললেন আসাদুজ্জামান খান কামাল।

তিনি জানান, জামিন দেয়া-না-দেয়া সম্পূর্ণ আদালতের ব্যাপার। আর খালেদা জিয়াকে জামিন দেয়া-না-দেয়াও আদালতের নিজস্ব এখতিয়ার।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, বিচার বিভাগের ওপর সরকারের কোনো হাত নেই। খালেদা জিয়ার জামিন নিয়ে আদালত যা করছেন, সেটা তারা ভেবে চিন্তে এবং আইন অনুযায়ী করছেন।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, মাদরাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান নবাবগঞ্জী, সভাপতি মিনহাজ উদ্দিন মুছা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031