ব্রেকিং নিউজঃ

কুরআন পোড়ানোর অভিযোগে উত্তপ্ত সুইডেন

মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কুরআনুল কারীম পোড়ানোর অভিযোগে সুইডেনের দক্ষিণ প্রান্তে অবস্থিত মালমো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শহরটিতে ভাংচুর-অগ্নিসংযোগ এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, রাসমুস পলদান নামে একজন কট্টরপন্থী নেতার সুইডেনের মালমো শহরে একটি বৈঠক করার কথা ছিল।

কিন্তু, তাকে সেই বৈঠক করতে দেওয়া হয়নি। আবার কয়েকটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানায়, মালমো শহরে তিনি যাতে বৈঠক করতে না পারেন তাই তাকে আটক করেছিল পুলিশ।

এর জেরে তার অনুগামীরা পবিত্র কুরআন পুড়িয়ে ফেলেছে বলে অভিযোগ। আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে পড়ে শহরটি।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় মালমো শহরের রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে ৩০০ জনের বেশি মুসলিম। শহরজুড়ে মিছিল করে ভাংচুর চালানোর পাশাপাশি পাথর ছুঁড়তে থাকে।

কুরআন পোড়ানোর প্রতিবাদে পুলিশের গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। এর ফলে প্রবল উত্তেজনার সৃষ্টি হয় মালমো শহরে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31