ব্রেকিং নিউজঃ

তুরস্কের ধাওয়া খেয়ে পালালো গ্রিসের ছয় যুদ্ধবিমান

ভূমধ্যসাগরে জলসীমা ও খনিজ সম্পদের ওপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রিস-তুরস্কের উত্তেজনা আরও চরমে পৌঁছেছে। এথেন্সের ছয়টি যুদ্ধবিমান ‘গ্রিক এফ-১৬ জেট’কে ধাওয়া করেছে আঙ্কারা।

দিন কয়েক আগে এই ধাওয়ার ঘটনা ঘটলেও সংবাদমাধ্যমে তা প্রকাশ্যে আসে শনিবার। এদিন থেকে ভূমধ্যসাগরের উত্তর-পশ্চিম সাইপ্রাস এলাকায় দুই সপ্তাহের সামরিক মহড়া পরিচালনা করবে তুরস্ক।

গ্রিসের যুদ্ধ বিমানকে ধাওয়া করার একটি ভিডিও ফুটেজ শুক্রবার প্রকাশ করেছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে দেখা যাচ্ছে, উদ্দেশ্যমূলকভাবে তুরস্কের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চালাচ্ছে গ্রিসের বিমান।

নিজেদের ভূখণ্ডে প্রবেশে বাধা দিতে বিমানগুলোতে ধাওয়া করছে তুরস্কের বিমান।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়, এফ-১৬ যুদ্ধবিমানগুলো গ্রিসের ক্রিতে আইল্যান্ড থেকে উড়াল দিয়েছিল। এগিয়ে যাচ্ছিল সাইপ্রাসের দক্ষিণাঞ্চলের দিকে।

শুক্রবার রাতে তুরস্ক একটি বিবৃতিতে, শনিবার থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর-পশ্চিম সাইপ্রাস অঞ্চলে সামরিক মহড়া পরিচালনার জন্য নৌবাহিনীকে নির্দেশনা দিয়েছে।

এর মধ্য দিয়ে তুরস্ক ভূমধ্যসাগরে নিজেদের সরব উপস্থিতি আরও জোরদারের বার্তা দেবে ধারণা করা হচ্ছে।

ভূমধ্যসাগরে জলসীমা ও প্রাকৃতিক সম্পদের ওপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুরস্ক ও গ্রিসের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে।

সাম্প্রতিক সময়ে ন্যাটোভুক্ত দেশ দুটির সম্পর্ক চরম মাত্রায় পৌঁছেছে।

ভূমধ্যসাগরে উভয় দেশেই সামরিক তৎপরতা বাড়িয়েছে। তাতে গ্রিসের পক্ষ হয়ে ইন্ধন জোগাচ্ছে ফ্রান্স।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31