ব্রেকিং নিউজঃ

দিল্লিতে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

দিল্লিতে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভ করেছেন মুসল্লীরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সমমনা ইসলামী দলগুলোর ব্যানারে মসজিদের গেটে এ বিক্ষোভ হয়। এসময় মুসল্লিরা বিভিন্ন স্লোগান দেন।

এর আগে বায়তুল মোকাররম মসজিদের আশপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। নামাজ শেষে তাদের অনেকে বিক্ষোভে যোগ দেন।

উল্লেখ্য, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী (সিএএ) আইনকে কেন্দ্র করে দাঙ্গা-সহিংসতায় ভারতের রাজধানী দিল্লিতে এখন পর্যন্ত ৩৮ জন প্রাণ হারিয়েছে। অপরদিকে আহত হয়েছে আরও দুই শতাধিক মানুষ। সহিংসতার ঘটনা তদন্তে দু’টি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

গত রোববার নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থক-বিরোধীদের মধ্যে সংঘর্ষ শুরু হলেও ধীরে ধীরে এটি সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেয়। এতে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবারও অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031