ব্রেকিং নিউজঃ

জাতির বৃহত্তর স্বার্থে চীন থেকে আর কাউকে আনা হচ্ছে না: প্রধানমন্ত্রী

জাতির বৃহত্তর স্বার্থে চীন থেকে আর কাউকে আনা হচ্ছে না। করোনাভাইরাসের (এনসিওভি) সংক্রমণের হাত থেকে মুক্ত থাকতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বললেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান।

সোমবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় এমনটাই জানানো হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ মুজিবুর রহমান বলেন, চীনে আমাদের যারা আছেন তাদের দেশে আনার জন্য পরিবারের পক্ষ থেকে একটা দাবি উঠেছে।

পরবর্তীতে বিভিন্নভাবে যাচাই-বাছাই করে দেখা গেছে যে, তারা যে যুক্তিগুলো দিয়েছে যেমন, খাবারের অভাব, সাপোর্ট পাচ্ছেন না, আসলে তাদের খাবার-দাবারের কোনও অভাব নেই। বরং তাদের সব সাপোর্ট দেয়া হচ্ছে। তাই এ মুহূর্তে তাদের আনার কোনও জাস্টিফিকেশন খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে যে চ্যালেঞ্জ নিয়ে বিশেষ বিমানে করে অনেককে নিয়ে এসেছি। এখন দেখা যাচ্ছে সেই বিমান এবং বিমানের ক্রু-পাইলটকে অন্যদেশ এক্সেপ্ট করছে না। তাই আমাদের এ মুহূর্তে পরবর্তী যে লট সেটা আনার জন্য কোনও তরফ থেকে জাস্টিফিকেশন আসেনি। তার কারণে আপাতত সেটা হচ্ছে না, ফর দ্যা গ্রেটার ইন্টারেস্ট অব দ্য নেশন।

যুবাদের বিশ্বকাপ জয় মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিশ্বকাপ জয়কে মুজিববর্ষে জাতির জন্য বড় উপহার হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এই জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রথমবারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী যুবা টাইগারদের দেশে ফেরার পর বড় ধরনের সংবর্ধনা দেয়া হবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) যুবা টাইগাররা দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন ইতিহাস তৈরি করে। তারা আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ৪ বারের বিজয়ী ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করে।

শেখ হাসিনা ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংবর্ধনা দেয়ার কথা স্মরণ করেন। যখনই বাংলাদেশ দল কোনো ট্রফি জিতেছে, আমরা তাদের সংবর্ধনা দিয়েছি। আমরা আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলকেও গণসংবর্ধনা দেব, ঘোষণা করেন তিনি।

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে যুবাদের দল গত ৪ বছর কঠোর পরিশ্রম করেছে এবং এর ফলে টুর্নামেন্ট জুড়ে চমৎকার নৈপুণ্য দেখিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031