ব্রেকিং নিউজঃ

খালেদা জিয়াকে বিদেশে নিতে চায় পরিবার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে তার স্বজনরা। বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ারও আর্জি জানানো হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এই আবেদন জমা দেওয়া হয়। জানা গেছে, বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দর এই আবেদন জমা দেন। বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদনপত্র আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার (২৫ আগস্ট) পরিবারের পক্ষ থেকে আবেদনপত্রটি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের আইনজীবী ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান শনিবার (২৯ আগস্ট) বলেন, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তার মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। ইতোপূর্বে যে ধরনের আবেদনের মাধ্যমে খালেদা জিয়া মুক্তি পেয়েছিলেন এবারও তার স্থায়ী মুক্তির জন্য সেভাবে আবেদন করা হয়েছে। আবেদনে উন্নত চিকিৎসার জন্য কোনো শর্তারোপ না করার অনুরোধ জানানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930