ব্রেকিং নিউজঃ

দীর্ঘ ৬ মাস পর দেশে ফিরছেন সাকিব

প্রায় ছয় মাস পর দেশের মাটিতে ফিরছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে আগামী সোমবার (৩১ আগস্ট) ঢাকার মাটিতে পা দিবেন সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ এই খেলোয়াড়। শ্রীলংকা সফরে দ্বিতীয় টেস্টে খেলার লক্ষ্য নিয়ে আগেভাগেই নিজেকে প্রস্তুত করতে বিকেএসপিতে একান্ত ট্রেনিং করবেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান আগেই বলেছেন, শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন সাকিব। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর। আর সাকিব নিষেধাজ্ঞামুক্ত ২৮ অক্টোবর। তাই দ্বিতীয় টেস্ট থেকে খেলতে তার সামনে আর কোনো বাধা নেই। সাকিবের দেশে ফেরা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয় শুক্রবার (২৮ আগস্ট) সকাল থেকে। এ ব্যাপারে বিসিবির লজিস্টিক টিমের দায়িত্বে থাকা ওয়াসিম খানের সাথে যোগাযোগ করা হলে তিনিও নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে সাকিবের। প্রসঙ্গত, জুয়াড়ির প্রস্তাবের তথ্য গোপন করায় গেল বছর ২৯ অক্টোবর সবধরণের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন টাইগার অলরাউন্ডার। দীর্ঘদিন খেলার বাইরে থাকায়, তার ফিটনেসে কিছুটা মরচে পড়ে যাবে সেটিই স্বাভাবিক। আর তাই লঙ্কানদের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে বিকেএসপিতে কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে তিন সপ্তাহ অনুশীলন করবেন সাকিব আল হাসান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031