ব্রেকিং নিউজঃ

মঙ্গলবার থেকে আগের ভাড়ায় চলবে গণপরিবহন, অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সামগ্রিক পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনায় শর্তসাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

সরকারি বাসভবন থেকে আজ শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা সড়ক জোন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের।

গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার ও টিকেট সরবরাহকারীসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বাসে আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলাতে হবে এবং ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে।’

এ সময় নিয়ম ও শর্ত মেনে পরিবহন চালানোর জন্য মালিক-শ্রমিকদের আহ্বান জানান ওবায়দুল কাদের। পাশাপাশি যাত্রীদেরও মাস্ক পরিধানসহ নিজের সুরক্ষায় সচেতন থাকতে হবে বলে উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, ‘সরকারি নির্দেশনা সবাইকে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে।’

অন্যদিকে, আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বিআরটিএকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। এ ছাড়া, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে কঠোর থাকার আহ্বান জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031