ব্রেকিং নিউজঃ

বৃষ্টিতে পরিত্যক্ত পাকিস্তান-ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি

ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়।
সাউদাম্পটনে টেস্ট সিরিজে দাপট দেখিয়েছিল বৃষ্টি। প্রথম ম্যাচের পর পরের দুটিতেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। ব্যতিক্রম হলো না টি-টোয়েন্টি সিরিজেও। করোনা পরিস্থিতির মধ্যে ফেরা প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যায়। ফলে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথমটি পরিত্যক্ত হয়।

ম্যানচেস্টারে ইংলিশদের ইনিংসের ১৭তম ওভারে বৃষ্টি নামলে আর খেলা হয়নি। বৃষ্টি নামার আগে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৩১। বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

গতকাল শুক্রবার টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাটিংয়ের প্রথম ওভারেই ক্যাচ দিয়ে ফিরে যান জনি বেয়ারস্টো। এরপর ডেভিড মালানের সঙ্গে জুটি বাধেন ওপেনার টম বেন্টন। শুরুটা সাবধানে করলেও, পরে ঝড় তোলেন তিনি। কিন্তু ইংনিস শেষ করতে পারেননি। বৃষ্টির কারণে ১৭তম ওভারে থেমে যায় ইনিংস। ৪২ বলে ৭১ রানে অপরাজিত থাকেন এই ইংলিশ ওপেনার। ২৩ রান করেন মালান এবং ১৪ রান করেন মরগান।

পাকিস্তানের হয়ে বল হাতে ৩১ রানে দুই উইকেট নেন বাঁহাতি স্পিনার ইমাদ। ৩৩ রানে দুই উইকেট নেন শাদাব খান। আগামী রোববার একই মাঠে হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর :

ইংল্যান্ড : ১৬.১ ওভারে ১৩১/৬ (বেয়ারস্টো ২, ব্যান্টন ৭১, মালান ২৩, মর্গ্যান ১৪, মইন ৮, বিলিংস ৩*, গ্রেগরি ২, জর্ডান ২*; ইমাদ ৪-০-৩১-২, আফ্রিদি ২-০-১০-০, আমির ২.১-০-১৪-০,রউফ ৩-০-৩২-০, শাদাব ৪-০-৩৩-২, ইফতেখার ১-০-৭-১)।

ফল : ম্যাচ পরিত্যক্ত।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930