ইভ্যালির চেয়ারম্যান, এমডির ব্যাংক হিসাব জব্দ
অনলাইন কেনাকাটার প্রতিষ্ঠান ইভ্যালি ডট কম এর চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই ব্যবস্থা নেয়া হয়। বিএফআইইউ’র প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বিষয়টি নিশ্চিত করেন।
বিএফআইইউ’র চিঠিতে তাদের নামে থাকা সব হিসাব আগামী ৩০ দিন স্থগিত রাখতে বলা হয়েছে। অস্বাভাবিক ক্যাশব্যাক অফারের কথা বলে অর্থ নিয়ে গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। লেনদেন নিয়ে বিস্তর অভিযোগ ওঠার পর সম্প্রতি গণমাধ্যমে আলোচনায় আসে ইভ্যালি। অস্বাভাবিক ক্যাশ ব্যাক অফারের কথা বলে অর্থ নিয়ে গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
