ব্রেকিং নিউজঃ

রোনালদো গোল চ্যাম্পিয়নস লিগের সেরা

চ্যাম্পিয়নস লিগের জুভেন্টাসের জার্সিতে আরেকটি ব্যর্থ মৌসুম পার করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফরাসি জায়ান্টদের হারিয়ে শিরোপার উল্লাস করেছেও বায়ার্ন মিউনিখরা। তবে পুরো মৌসুমের শ্রেষ্ঠ গোলের বিচারে ভক্তদের নজর কেড়েছেন রোনালদোই। তাঁর গোলই হয়েছে এবারের চ্যাম্পিয়নস লিগের সেরা।

উয়েফা ডটকমে ফুটবলপ্রেমীদের ভোটে এবারের মৌসুমের সেরা গোলদাতা হন পর্তুগিজ তারকা। প্রাথমিকভাবে নির্বাচিত ১০টি গোলের মধ্যে অলিম্পিক লিওঁর বিপক্ষে রোনালদোর দূরপাল্লার একটি গোল বেছে নেন ভক্তরা। অন্যদের চেয়ে রোনালদো প্রায় চার লাখ ভোট বেশি পেয়েছেন বলে জানায় উয়েফা।

শেষ ষোলোর লড়াইয়ে লিওঁর বিপক্ষে হেরে গেলেও রোনালদোর দ্বিতীয় গোলটি মনে ধরেছে ভক্তদের। ঘরের মাঠে ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট প্রতিপক্ষের জালে জড়ায়।

সেই ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। ম্যাচটিতে ২-১ গোলে জুভেন্টাস জিতলেও দুই লেগের অগ্রগামীতায় শেষ আটের টিকেট পায় লিওঁ।

রোনালদোর পর চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন লাইপজিগের হয়ে খেলা মার্সেল জাবিৎসার। জিনেতের বিপক্ষে তাঁর জয়সূচক গোলটি নজর কেড়েছে দর্শকদের।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন রোনালদোর সতীর্থ হুয়ান কুয়াদরাদো। গ্রুপ পর্বে অ্যাথলেটিকোর মাদ্রিদের বিপক্ষে তাঁর করা একটি গোল তৃতীয় সেরা নির্বাচিত হয়েছে। চতুর্থ হয়েছেন বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজ। গ্রুপ পর্বে ইন্টার মিলানের বিপক্ষে ২-১ জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন সুয়ারেজ। দুটি গোলের প্রথম গোলটি সেরার তালিকায় জায়গা করে নিয়েছে।

আর সেমিফাইনালে লিওঁর বিপক্ষে ৩-০ গোলে জেতা বায়ার্নের হয়ে জোড়া গোল করেন জেনাব্রি। তাঁর প্রথম গোলটি সেরার তালিকায় পঞ্চম নির্বাচিত হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031