ব্রেকিং নিউজঃ

দেশে চীনের ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

চীনা কোম্পানি সিনোভ্যাক বায়োটেক কোম্পানির করোনার টিকা বাংলাদেশে ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এছাড়া তিনি আরও বলেন, যারা স্বেচ্ছায় করোনা ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে করতে আগ্রহী হবে তাদেরকেই অনুমতি দেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার শর্তে চীনা কোম্পানি সিনোভ্যাককে তাদের আবিস্কৃত করোনা টিকা বাংলাদেশে ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, যে ভ্যাকসিনই আসুক, তার ট্রায়াল লাগবে। তাই নীতিগতভাবে পরীক্ষামূলক প্রয়োগের এই সিন্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে আইসিডিডিআরবিকে এই ট্রায়ালের অনুমোদন দেয় বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল-বিএমআরসি। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য এতদিন তা ঝুলে ছিল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31