ব্রেকিং নিউজঃ

বঙ্গবন্ধু কর্নারের বই কেনায় অনিয়ম, তদন্তে সংসদীয় উপ-কমিটি

প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু বুক কর্নারে বিতরণের জন্য জাতির পিতাকে নিয়ে লেখা ‘নকল বই’ বানিয়ে ২০ কোটির বেশি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্ত করতে সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে এই বই কেনায় বইয়ের গ্রন্থস্বত্ব ও মেধাস্বত্ব চুরির মাধ্যমে ২০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। এই অভিযোগ তদন্তে সংসদীয় উপ-কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৮ম বৈঠকে এই উপ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে কমিটির সদস্যরা ছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থতি ছিলেন।

কমিটি সূত্র জানায়, সংসদ-সদস্য মো. নজরুল ইসলাম বাবুকে আহ্বায়ক করে গঠিত ৪ সদস্যের উপ-কমিটির সদস্যরা হলেন- আলী আজম, বেগম শিরীন আখতার ও মো. মোশারফ হোসেন। উপ-কমিটিকে যথাসম্ভব দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি সভাপতি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু কর্নার’ তৈরির জন্য বই কেনায় অনিয়মের ঘটনা কমিটি জানতে পেরেছে। বিষয়টি নিয়ে কমিটির বৈঠকে আলোচনা শেষে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। উপ-কমিটির প্রতিবেদন পাওয়ার পর কমিটি প্রয়োজনীয় সুপারিশ করবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930