ব্রেকিং নিউজঃ

পোকার কোষ থেকে উৎপাদিত ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় চীনের অনুমোদন

পোকার কোষ ব্যবহার করে উৎপাদিত একটি নতুন কোভিড-১৯ ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালে চীন অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

সোমবার (২৪ আগস্ট) সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট চীন হাসপাতালের ভ্যাকসিন উৎপাদকরা জানান, জাতীয় মেডিকেল পণ্য প্রশাসন থেকে রিকম্বিন্যান্ট প্রোটিন ভ্যাকসিনের ক্লিনিকাল গবেষণার অনুমতি দেওয়া হয়েছে।

গবেষকদের মতে, এটি মানুষের জন্য পোকার কোষ থেকে তৈরি করা চীনের প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন হবে।

এই ভ্যাকসিনটি যে ভাইরাস থেকে কোভিড-১৯ হয় অর্থাৎ সার্স-কোভ-২ এর স্পাইক প্রোটিনের নির্দিষ্ট ক্ষেত্রগুলোর বিরুদ্ধে অ্যান্টিবডিগুলোকে কার্যকর করার জন্য তৈরি করা হয়েছে।

গত ২৯ জুলাই নেচার জার্নালে অন্য প্রাণীর শরীরে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। যেখানে দেখা যায় যে এই ভ্যাকসিন সাত বা ১৪ দিনের মধ্যেই ইঁদুর, খরগোশ বা এধরনের প্রাণীর শরীরে সার্স-কোভ-২ এর সংক্রমণ প্রতিরোধ করতে পারে “উল্লেখযোগ্য” কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই।

ওয়েই ইউকুয়ান নামে চীনের এক সিনিয়র গবেষক জানান, সার্স-কোভ-২ ভাইরাসের জিনকে পোকার কোষের কালচারে প্রবেশ করিয়ে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে, যা ভাইরাল প্রোটিন বৃদ্ধি করতে পারে।

ওয়েই ইউকুয়ান নামে চীনের এক সিনিয়র গবেষক জানান, সার্স-কোভ-২ ভাইরাসের জিনকে পোকার কোষের কালচারে প্রবেশ করিয়ে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে, যা ভাইরাল প্রোটিন বৃদ্ধি করতে পারে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31