ব্রেকিং নিউজঃ

ভারতীয় ওষুধসহ বাংলাদেশি ড্রাইভার বিএসএফ-এর হাতে আটক

ভারত থেকে অবৈধভাবে ওষুধ আনার অপরাধে বাংলাদেশি একটি ট্রাক চালককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জব্দ করা হয়েছে ট্রাকটিকে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে তবিবার রহমান ওরফে গেটে (৫৫)- নামে ওই ট্রাক চালককে ভারতের পেট্রাপোল ইন্ট্রিগেটেড চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন সকাল ১০টায় একটি পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-০৪৬৩) নিয়ে তবিবার রহমান গেটে ভারতে প্রবেশ করে। পণ্য নামিয়ে ভারত থেকে ফেরার সময় ওই ট্রাকে করে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ আনছিল সে। ভারতীয় গেট অতিক্রমের সময় বিএসএফ তার ট্রাকটি তল্লাশি করে এবং ট্রাকসহ তাকে আটক করে হেফাজতে নেয় বিএসএফ।

আটক তবিবর বদলি চালক হিসেবে ট্রাকটি চালাতো বলে জানা গেছে।

ট্রাকটির মূল চালক শফিকুল ইসলাম বলেন, “আমি ঢাকা থেকে পণ্য নিয়ে বেনাপোল এসে ক্লান্ত বোধ করি। বদলি চালক হিসাবে তবিবর পণ্য নিয়ে যেতে আগ্রহ দেখালে আমি তাকে ট্রাকটির দায়িত্ব বুঝিয়ে দেই। সে সকাল ১০টায় ভারতে যায়। ফেরার সময় ভারতীয় ওষুধসহ বিএসএফ তাকে আটক করে এবং ট্রাকটিসহ তাকে ভারতের হরিদাসপুর ক্যাম্পে নিয়ে গেছে।”

এ বিষয়ে বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, এরকম কোনো ঘটনা তার জানা নেই।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31