ব্রেকিং নিউজঃ

বন্যায় একদিনে আফগানিস্তান-পাকিস্তানে শতাধিক মানুষের মৃত্যু

বন্যায় একদিনে আফগানিস্তান-পাকিস্তানে শতাধিক মানুষের মৃত্যু

আফগানিস্তান ও পাকিস্তানে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় একদিনে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে।

ভারী বন্যায় অসংখ্য ঘর-বাড়ি তলিয়ে যাওয়ায় আফগানিস্তানে ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হতাহত বাড়ার আশঙ্কা জানিয়েছেন পারওয়ান প্রদেশের মুখপাত্র ওয়াহিদা শাহকার। তবে স্থানীয়রা এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর খবর পেয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) শুরু হওয়া বন্যায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্লাবিত হয়েছে বহু একর জমির ফসল। নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় আশ্রয়ের সন্ধানে ছুটছেন অনেকে।

ক্ষয়ক্ষতি মোকাবিলার পাশাপাশি বন্যার্তদের সহায়তায় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
এদিকে বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত পাকিস্তান।

গেল ৯০ বছরের মধ্যে সবেচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়েছে দেশটি। সিন্ধু প্রদেশে ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বন্যায় খায়বার প্রদেশে ২৩, বেলুচিস্তানে ১৫ এবং পাঞ্জাবে ৮ প্রাণ হারিয়েছেন।

প্রতিবছর এ সময়ে মৌসুমি বন্যার কবলে পড়ে আফগানিস্তানে এবং পাকিস্তানের বহু মানুষের মৃত্যু হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31