ব্রেকিং নিউজঃ

দিল্লিতে মুসলিমদের উপর হামলার কঠোর হুশিয়ারি দিয়েছেন: ইমরান খান

দিল্লিতে মুসলিমদের উপর হামলার জেরে পাকিস্তানে কোন সংখ্যালঘু বা তাদের উপাসনালয়ে হামলা হলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

গত মঙ্গলবার এক টুইট বার্তায় ইমরান খান বলেন, ‘আমি আমাদের নাগরিকদের সতর্ক করে দিতে চাই যে, আমাদের সংখ্যালঘু নাগরিক বা তাদের উপাসনালয়ের উপর যে কোন হামলাচেষ্টাকে কঠোরভাবে দমন করা হবে।

আমাদের সংখ্যালঘুরা অন্যান্যদের মতোই সমান অধিকার নিয়ে এখানে বসবাস করে।’ এদিকে এখন পর্যন্ত ভারতে প্রাণ গেছে অন্তত ৩৪ জনের। দেশটিতে সংখ্যালঘু মুসলিমদের বেছে বেছে হা’মলা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এর মধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির গড়লেন স্থানীয় মুসলিমরা। এর আগে গতকাল বুধবার হাতে হাত রেখে মানবশৃঙ্খল করে চাঁদবাগের একটি মন্দির ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন সেখানকার মুসলিমরা।

এর মাত্র একদিন আগেই শহরের অশোকনগর এলাকার একটি মসজিদে হা’মলা চালায় উগ্র হিন্দুত্ববাদী দুর্বৃত্তরা। এ ঘটনার পর সাম্প্রদায়িক সহিংসতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

কিন্তু বুধবার চাঁদবাগ মন্দিরে হামলা প্রতিরোধ করে ভ্রাতৃত্বের অনন্য নজির গড়লেন স্থানীয় মুসলিম নারী পরুষরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031