ব্রেকিং নিউজঃ

হারে হতাশ পিএসজির সমর্থকরা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হারের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে প্রায় ১৪৮ জনকে আটক করা হয়।

ফাইনালে পিএজিকে সমর্থনের উদ্দেশে প্যারিসের পার্ক ডি প্রিন্সেসের বাইরে হাজার পাঁচেক সমর্থক উপস্থিত হয়েছিল। বড় পর্দায় ম্যাচটি উপভোগের সময় তারা উল্লাসে মাতোয়ারা ছিল।

ম্যাচ শেষে গভীর রাতে বিক্ষুব্ধ সমর্থকরা ভাঙ্গচুর করে। এ সময় স্টেডিয়ামের বাইরে রাখা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা।

দেশটির পুলিশ সূত্র খবর, এ সময় তারা ১৪৮ জনকে আটক করেছে। এর আগে প্যারিসের মেয়র আন্নে হিডালগো অনুরোধ করেছিলেন পিএসজি জয়ী হলে শান্তিপূর্ণ উদযাপন করতে।

সেমিফাইনালে আরবি লিপজিগের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পরও সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল।

চ্যাম্পিয়নস লিগে এই প্রথম ফাইনালে উঠেছিল পিএসজি।

খেলা দেখার সময় পার্ক ডি প্রিন্সেসে সমর্থকদের মধ্যে কোনো ধরনের সামাজিক দূরত্বও ছিল না। ম্যাচজুড়েই পুলিশের সঙ্গে সংঘর্ষ লেগে ছিল। এ সময় পুলিশকে টিয়ার গ্যাস নিক্ষেপ করতে দেখা গেছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930