ব্রেকিং নিউজঃ

আশুরায় বাইরে কোনো অনুষ্ঠান করা যাবে না: ডিএমপি

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে পবিত্র আশুরা উপলক্ষে খোলা স্থানে তাজিয়া মিছিল ও সমাবেশ করা যাবে না বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

রবিবার (২২ আগস্ট) ডিএমপি সদরদপ্তরে পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এসব নির্দেশনা দেন তিনি।

শফিকুল ইসলাম বলেন, “এবার ৩০ আগস্ট পবিত্র আশুরা উদযাপিত হতে যাচ্ছে। তবে এ বছর করোনাভাইরাস সংক্রমণের আশংকা থাকায় আশুরা উপলক্ষে বাইরে খোলা জায়গায় কোনো অনুষ্ঠান করা যাবে না।”

ডিএমপি কমিশনার বলেন, “তবে, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব মেনে ইনডোরে কিংবা ঘরোয়াভাবে ধর্মীয় অন্যান্য অনুষ্ঠান পালন করা যাবে।”

আয়োজকদের উদ্দেশে তিনি বলেন, “করোনাভাইরাসের বিস্তার রুখতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। অনুষ্ঠানস্থলে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেবেন না। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ইমামবাড়াগুলোতে সবাইকে একসাথে না ঢুকিয়ে খণ্ড খণ্ড দলে বিভক্ত করে নির্দিষ্ট সময়ের জন্য অবস্থানের ব্যবস্থা করা যেতে পারে।”

শফিকুল ইসলাম আরও বলেন, “পবিত্র আশুরা উপলক্ষে কোনো বিরোধ থাকলে শান্তিপূর্ণভাবে তা মীমাংসা করতে হবে। আশুরার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে আছি।”

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, র‌্যাব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধি এবং লালবাগ, মিরপুর ও তেজগাঁও বিভাগের শিয়া সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031