ব্রেকিং নিউজঃ

গ্রেনেড হামলায় বিএনপি জড়িত, তা দিবালোকের মতো সত্য : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় যে বিএনপি জড়িত, তা দিবালোকের মতো সত্য। এটি ধামাচাপা দিয়ে কেউ পার পাবে না।

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার সকালে রাজধানীর সাউথইস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

বিএনপি উটপাখির মতো মুখ বালুতে লুকিয়ে রাখলে সত্য কখনো মিথ্যা হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে যা বলেছেন, তা সত্য ও স্পষ্ট। তিনি সত্য কথা বললেন বলেই বিএনপির গাত্রদাহ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অন্ধকারের শত্রুরা সত্য সহ্য করতে পারে না, সত্যের বন্যা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যায়।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষার্থীদের উদ্দেশ করে বলেন, চলমান পরিস্থিতিতে ভবিষ্যতের পাশাপাশি জীবনও ঝুঁকিপূর্ণ।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করছেন। পরিস্থিতি অনুকূলে এলেই সরকার সিদ্ধান্ত জানিয়ে দেবে বলে জানান তিনি।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্মে সভায় বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930