ব্রেকিং নিউজঃ

সকল গণতান্ত্রিক আন্দোলনে নারীদের ভূমিকা অনস্বীকার্য: স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ভাষা আন্দোলনসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও সকল গণতান্ত্রিক আন্দোলনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। বর্তমান বাংলাদেশের উন্নয়নেও নারীদের অংশগ্রহণ দৃশ্যমান। অর্থনীতির মূলস্রোতে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধি করতে সকলকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ পীরগঞ্জে আওয়ামী লীগের অফিস প্রাঙ্গণে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্পিকার।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের পথিকৃৎ। বিশ্বে বাংলাদেশ আজ নারী ক্ষমতায়নের রোল মডেল। রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তরুণ নারী সমাজ এগিয়ে আসলে অচিরেই সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।

পরে ড. শিরীন শারমিন চৌধুরী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ‘পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ (আর.ই.আর এমপি-৩) শীর্ষক প্রকল্পের অধীন ইউনিয়ন ভিত্তিক রক্ষণাবেক্ষণ নারী কর্মী তালিকা চূড়ান্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম। প্রকল্পের আওতায় লটারির মাধ্যমে ১৫টি ইউনিয়ন থেকে ১৫০জন কর্মী ৭৫০০ টাকা বেতনে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

এরপর স্পিকার রংপুর জেলা পরিষদের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উল্লেখ্য, ১৫টি ইউনিয়ন থেকে বাছাইকৃত ৪৫জন প্রতিবন্ধীকে ৬ হাজার টাকা মূল্যের হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

শেষে স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু যুব ঋণ কর্মসূচীর আওতায় বেকার যুব ও যুব মহিলাদের মাঝে ১১ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। পরে তিনি পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপনের স্থানটি পরিদর্শন করেন।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজিজুর রহমান রাঙ্গান সভাপতিত্বে রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সাফিয়া খানম, পীরগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি জোহরা বেগম, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ রংপুর জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031