ব্রেকিং নিউজঃ

আইপিএলের শুরু থেকে থাকছেন না মালিঙ্গা

লম্বা অপেক্ষার পর শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৩তম আসর। তবে আসরের শুরুতেই দুঃসংবাদ অপেক্ষা করছে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। দলের অন্যতম ভরসা শ্রীলঙ্কার অভিজ্ঞ পেসার লসিথ মালিঙ্গাকে টুর্নামেন্টের প্রথম কয়েকটি ম্যাচে নাও পেতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যক্তিগত কারণে এখনই সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন না এই লঙ্কান পেসার।

আইপিএল খেলতে ইতিমধ্যেই আমিরাতে পৌঁছে গেছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। তবে ব্যক্তিগত কারণে দলের সঙ্গে যেতে পারেননি মালিঙ্গা। বাবার অসুস্থতার কারণেই তিনি যথাসময়ে যেতে পারছেন না। আগামী দু’এক সপ্তাহের মধ্যে অস্ত্রোপচার হতে পারে তার বাবার। তাই এই সময়ে বাবার পাশে থাকতে চান মালিঙ্গা।

এদিকে, আইপিএল খেলতে এরইমধ্যে ছয়টি দল আয়োজক দেশে পৌঁছে গেছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন চারবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স গেল শুক্রবার আমিরাতে পৌঁছায়।

মুম্বাইয়ের পাশাপাশি মরুর দেশে পৌঁছেছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এর আগে আরব আমিরাতে পা রাখে রাজস্থান রয়্যালস, কিংস ইলেভেন পঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের বাকি দু’টি দলও শিগগিরই পৌঁছাবে বলে জানা গেছে।

তবে শ্রীলঙ্কার এই অভিজ্ঞ পেসারকে টুর্নামেন্টের প্রথম থেকে না পাওয়াটা মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে বড় ক্ষতি। কারণ আইপিএলের ইতিহাসে মুম্বাইকে অনেক ম্যাচ জিতিয়েছেন শ্রীলঙ্কার এই পেসার।

গত বছর আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ ওভারে বল হাতে তুলে নিয়েছিলেন ৩৭ বছর বয়সী মালিঙ্গা। মুম্বাই ইন্ডিয়ান্সকে রেকর্ড চতুর্থবার আইপিএল শিরোপা জেতাতে সাহায্য করেন তিনি।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930