ব্রেকিং নিউজঃ

মহাসাগরে গ্রিস-ইউরোপের সঙ্গে তুরস্কের নতুন করে উত্তেজনা

ভূমধ্যসাগরের বিতর্কিত এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিস এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তুরস্কের নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। তারপরও অনুসন্ধান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

তুরস্কের এই তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রমকে কেন্দ্র করেই গ্রিস ও পুরো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের উত্তেজনা দেখা দিয়েছে।

শুক্রবার রাজধানী আঙ্কারায় একটি সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনের সময় এই ঘোষণা দিয়ে এরদোয়ান বলেছেন যে, পূর্ব ভূমধ্যসাগর এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রমের অধিকার থেকে তুরস্ককে কেউ বঞ্চিত করতে পারবে না।

সেখানে তেল-গ্যাস অনুসন্ধানে তুরস্কের ন্যায্য অধিকার আছে জানিয়ে এরদোয়ান বলেন, তেল-গ্যাস অনুসন্ধান ইস্যুতে আমরা শতভাগ সঠিক অবস্থানে আছি। যদি আমরা জলদস্যুদের কাছে আত্মসমর্পণ করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা মুখ দেখাতে পারব না।

তিনি আরও বলেন, আমরা এমন কোনো দেশ আমাদের শিশুদের কাছে দিতে পারি না যেখানে তারা নিজেদের অধিকার রক্ষা করতে পারবে না, যেখানে তাদের আত্মবিশ্বাসের ঘাটতি থাকবে।

আমরা উপনিবেশবাদীদের বক্তৃতা শুনতে চাই না; বরং আমরা শেষ পর্যন্ত আমাদের অধিকার রক্ষার লড়াই করব। উপনিবেশবাদী বলতে তিনি দৃশ্যত ফ্রান্সকেই বুঝিয়েছেন।

সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগর এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান এবং উপকূলীয় এলাকা নিয়ে গ্রিস এবং সাইপ্রাসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে তুরস্ক। এ অবস্থায় গ্রিস ও সাইপ্রাসের পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়েছে ফ্রান্স।

শুধু তাই নয়, ওই এলাকায় তুরস্ককে তেল-গ্যাস অনুসন্ধান না করার আহ্বান জানিয়েছে ফ্রান্স। একই সঙ্গে ভূমধ্যসাগরে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930