ব্রেকিং নিউজঃ

গাজায় বন্ধ নেই ইসরাইলি তাণ্ডব: আজও হয়েছে গোলাগোলি হামলা

গাজা উপত্যকায় ফিলিস্তিনী মুসলিমদের ওপর গোলা হামলা অব্যাহত রেখেছে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। শনিবার (২২ আগস্ট) সকালে গাজার রাফাহ ও খান ইউনিসে ট্যাংক থেকে গোলা বর্ষণ করেছে ইহুদীবাদী সেনারা।

গাজার দক্ষিণে আল-কাস্সাম ব্রিগেডের সঙ্গে সম্পর্কিত একটি ইউনিটের দু’টি পর্যবেক্ষণ টাওয়ার লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এর ফলে কেউ হতাহত হয়নি তবে আর্থিক ক্ষতি হয়েছে।

আজও হামলার পর ইসরাইলি সেনাবাহিনী বরাবরের মতো একই ধরণের অজুহাত দেখিয়েছে। ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল দাবি করে বলছে, গাজা থেকে ইসরাইলি ভূখণ্ডে দু’টি রকেট নিক্ষেপের জবাবে হামলা চালানো হচ্ছে।

সম্প্রতি ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে আরব আমিরাত স্বীকৃতি দেওয়ার পর থেকে তাণ্ডব বেড়েছে। এই চুক্তির বিরুদ্ধে ফিলিস্তিনিদের মনে নতুন করে ক্ষোভের সঞ্চার হয়েছে।

সম্প্রতি দখলদার ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও আমিরাত পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে একটি চুক্তিতে সই করেছে।

দুই দেশের এই স্বীকৃতিকে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একইভাবে ফিলিস্তিনের হামাসসহ সব দল ও সংগঠন আমিরাতের ওই পদক্ষেপের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31