ব্রেকিং নিউজঃ

করোনা নিয়েই অনুষ্ঠানে যোগ দিলেন এমপি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েও অনুষ্ঠানে যোগ দিয়েছেন মেহেরপুর-২ আসনের সাংসদ মোহাম্মদ সাহিদুজ্জামান। শুক্রবার (২১ আগস্ট) রাতে ২১ আগস্ট গ্রেনেড হামলার এক প্রতিবাদ সভায় যোগ দেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার রাত ৯টায় গাংনী পৌর শহরের থানা পাড়া সড়কে সাংসদের ভাড়া বাসার সামনে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে সাংসদ সাহিদুজ্জামান উপস্থিত থেকে বক্তব্য দেন।

সাহিদুজ্জামান গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার স্ত্রী লাইলা আরজুমান, ছেলে সাদিউজ্জামান সাইফ ও সামিউজ্জামান সামি করোনা পজিটিভ। ইতিমধ্যে তার বাড়ি লকডাউন করা হয়েছে।

পরিবারের সদস্য ছাড়াও সাংসদের ব্যক্তিগত গাড়িচালক শামীম পারভেজ, ব্যক্তিগত সহকারী সবুজ আহমেদ, সহকারী রাশেদ রাইহানও করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

জানতে চাইলে জেলার সিভিল সার্জন নাসির উদ্দিন বলেন, সাংসদ মোহাম্মদ সাহিদুজ্জামান সপরিবারে করোনায় সংক্রমিত হয়েছেন। ১৪ দিনের জন্য তার বাসভাবন লকডাউন করা হয়েছে। সাংসদ দায়িত্বশীল হয়ে লকডাউন না মানলে কী করার আছে!

এ ব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম শাহনেওয়াজ বলেন, সাংসদ সাহিদুজ্জামানের বাসা লকডাউন করার মাত্র ৯ দিন হয়েছে। দায়িত্বশীল ব্যক্তিদের সরকারি নির্দেশনা মানা উচিত।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31