ব্রেকিং নিউজঃ

সাকিব কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ৬ জন নজরদারিতে

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়েকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের শনাক্ত এবং আইনের আওতায় আনতে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ। কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের মধ্যে সন্দেহভাজন ৬ জনের ফেসবুক আইডি শনাক্ত করা হয়েছে। তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে। শনিবার (২২ আগস্ট) এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম।

তিনি বলেন, যেহেতু কুরুচিপূর্ণ মন্তব্যগুলো ফেসবুকের আইডি দিয়ে করা, তাই আইডিগুলোর পেছনে কারা রয়েছেন, তাদের আমরা ধরতে চাচ্ছি। সে কারণে আইডিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আইডিগুলো ফেক হতে পারে, আবার কাউকে ফাঁসানোর জন্য উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। সবদিকই আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমরা পদক্ষেপ নিচ্ছি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930