ব্রেকিং নিউজঃ

ভারতে একদিনে ১০ লাখ নমুনা পরীক্ষার রেকর্ড

ভারতে একদিনে ১০ লাখ নমুনা পরীক্ষার রেকর্ড
মহামারি করোনা ভাইরাসে আমেরিকা, ব্রিটেন, ব্রাজিলের পর এবার ‘হটস্পটে’ পরিণত হয়েছে ভারত।

দেশটিতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা।

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার ৮৭৮ জন। এ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২৯ লাখ ৭৫ হাজার ৭০১ জনের দেহে।
গত বুধবার দেশটিতে সুস্থতার সংখ্যা পার হয়েছে ২০ লাখে। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ২২ লাখ ২২ হাজার ৫৭৭ জন। এবং সুস্থতার হার ৭৪.৭ শতাংশ।
ভারতে মৃত্যুর হার ক্রমেই হ্রাস পেলেও এখনও সেখানকার পরিসংখ্যানে বেশ উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৯৪৫ জনের।

এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৫৫ হাজার ৭৯৪ জনের। দেশটিতে মৃত্যুর হার ১.৯ শতাংশ।

শুক্রবার (২১ আগস্ট) একদিনে ১০ লাখ নমুনা পরীক্ষার রেকর্ড গড়ল ভারত। করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মৃত্যুহার হ্রাসের এটি অন্যতম কারণ মনে করা হচ্ছে।

করোনা আক্রান্তের নিরিখে এখন বিশ্বের তৃতীয় স্থানে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।
সূত্র: জি নিউজ

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930