ব্রেকিং নিউজঃ

পুতিনের কট্টর সমালোচক নাভালনিকে বিষ প্রয়োগ

রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেছেন তার মুখপাত্র কিরা ইয়ারমিশ। এর ফলে নাভালনি বর্তমানে একটি হাসপাতালে আইসিইউতে অচেতন পড়ে আছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

কিরা ইয়ারমিশ বৃহস্পতিবার বলেছেন, সাইবেরিয়া থেকে মস্কো উড়ে আসছিলেন নাভালনি। তিনি অসুস্থ হয়ে পড়ায় তার বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ইয়ারমিশ টুইটারে লিখেছেন, অ্যালেক্সি (নাভালনিকে) বিষাক্ত বিষ প্রয়োগ করা হয়েছে। তিনি বর্তমানে আইসিইউতে। তার চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে দেয়া হয়েছে বলে আমরা মনে করছি।

কারণ, সকালে তিনি শুধু ওই চা-ই পান করেছেন। চিকিৎসকরা বলছেন, বিষ দ্রুততার সঙ্গে গরম তরলের সঙ্গে মিশে যায়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলছে, সাইবেরিয়ার শহর ওমস্ক-এ ইমার্জেন্সি হাসপাতাল নাম্বার ১-এর বিষক্রিয়া বিভাগের আইসিইউতে রয়েছেন নাভালনি। হাসপাতালটির প্রধান চিকিৎসক বলেছেন, সেখানে নাভালনির অবস্থা ভয়াবহ।

রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক আন্দোলন চালানোর জন্য সুপরিচিত অ্যালেক্সি নাভালনি। এ ছাড়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ৪৪ বছর বয়সী এই রাজনীতিক। এ জন্য বিগত দিনে তার ওপর শারীরিক হামলা হয়েছে। তাতে তিনি রক্ষা পেয়েছেন।

গত বছর তাকে একটি জেলখানা থেকে হাসপাতালে নেয়া হয় তাড়াহুড়ো করে। তিনি প্রশাসনিক গ্রেপ্তারের ফলে জেল খাটছিলেন। তখন তার সমর্থকরা, দলীয় কর্মীরা সন্দেহ করছিলেন যে, তার ওপর বিষ প্রয়োগ করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছিলেন, তার শরীরে মারাত্মক এলার্জি সংক্রান্ত প্রভাব দেখা দিয়েছে। পরের দিনই তাকে ফেরত পাঠানো হয় জেলে।

২০১৭ সালে তার ওপর সবুজ ডাই বা রং ছুড়ে মারা হয়। এতে রাসায়নিক ক্রিয়ায় তার চোখে ক্ষত সৃষ্টি হয়। নাভালনি একজন ক্যারিশমাটিক আইনজীবী এবং হুইসেলব্লোয়ার। আগামী সেপ্টেম্বরে আঞ্চলিক নির্বাচনে কমপক্ষে প্রেসিডেন্ট পুতিনপন্থি প্রার্থীদের কমপক্ষে ৩০ জনের বিরুদ্ধে ভোটের কৌশল ঠিক করতে এবং তাদেরকে ভোট না দেয়ার কৌশল নির্ধারণ করতে দেশের বিভিন্ন স্থান সফর করছিলেন নাভালন

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930